
কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইতিমধ্যে পৌছে গিয়েছে তাদের ১৬তম কোপা আমেরিকার শিরোপার লক্ষ্যে। আর্জেন্টিনা ফাইনাল জিতলে,তারাই হবে কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ শিরোপাধারী ফুটবল দল। তাদের প্রতিপক্ষ হিসেবে আছে কলম্বিয়া। কলম্বিয়া একপ্রকার ধ্বংসস্তূপ চালিয়ে এসেছে কোয়ার্টার ও সেমিফাইনালে। পানামাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেবার পর,আজ(বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকাল ৬টায়, সেমিফাইনালে ১-০ গোলের ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে কলম্বিয়া।

কাতার ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা | ছবি: সংগৃহীত
এটাই হতে পারে আর্জেন্টিনার ক্ষুদে জাদুকরের শেষ কোপা আমেরিকা। তাছাড়া ইতিমধ্যে আর্জেন্টিনার আরেক কিংবদন্তী ডি মারিয়া তার ক্যারিয়ারের ইতি টানবেন কোপা আমেরিকা দিয়েই। তাই তিনি চাইবেন,গত দুই’বছরের ন্যায় এইবারেও গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রাখতে এবং আরও একটি টুর্নামেন্ট জেতাতে।
আর্জেন্টিনার প্রতিপক্ষে আছে তুরুপের ত্রাস রদ্রিগেজ। যিনি কিনা তার পুরোনো জাত,আবার নতুন করে চেনাচ্ছেন পুরো বিশ্বকে। সম্ভাবনাময় ফুটবলার ধরা হতো এই কলম্বিয়ান নম্বর ১০কে। ইউরোপে গিয়ে করতে পারেননি নামের প্রতি সুবিচার। অনেক বছর পর কোপাতে তার পুরানো ঝলক দেখাচ্ছেন। সব কিছু ঠিকঠাক থাকলে,তার হাতেই উঠতে যাচ্ছে এইবারের সেরা খেলোয়াড়ের তকমা।
আরও পড়ুনঃ বার্সায় খেলেও,মেসি বিশ্বের সেরা ক্লাব বল্লেন রিয়াল মাদ্রিদকে
আর্জেন্টিনা বেশ সহজ ভাবেই ফাইনাল পর্যন্ত এসেছে। কারন গ্রুপ স্টেজে কিংবা নক-আউট রাউন্ডে মুখোমুখি হতে হয়নি,এই টুর্নামেন্টের হট ফেবারিটদের সাথে। তবে খানিকটা চমকে দিয়েছিল আর্জেন্টিনাকে ইকুয়েডর। তবে দিবু মার্টিনেজের কল্যানে ফের রক্ষা পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে অপ্রত্যাশিতভাবে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি।
তবে কলম্বিয়ার গ্রুপে ব্রাজিল থাকার পরেও,তারা হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন। তাছাড়া ৫-০ তে পানামাকে উড়িয়ে দেবার পরও,রাইভেলরি দল উরুগুয়ের সাথেও ১-০ গোলের জয় নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে।
সোমবার(১৫ই জুলাই) সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। কলম্বিয়ার ২য় নাকি আর্জেন্টিনার ১৬তম? কে হতে পারে কোপা আমেরিকা ২০২৪ এর চ্যাম্পিয়ন, নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
কোপা আমেরিকার ইতিহাসে উরুগুয়ে এবং আর্জেন্টিনা হচ্ছে সবচেয়ে সফল দল, যারা এপর্যন্ত ১৫টি করে শিরোপা জয়লাভ করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে ব্রাজিল, যারা ৯টি শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও প্যারাগুয়ে, চিলি ও পেরু ২টি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া ১টি করে শিরোপা জয়লাভ করেছে।