
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কে? কোথায় হবে খেলা? কখন শুরু হবে ম্যাচ? সব বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে।
বাংলাদেশ প্রথম এইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি জয় তুলে নিয়ছে। দক্ষিণ আফ্রিকার সাথে প্রায় ম্যাচ জিতেই গিয়েছিল। তবে সেখানে মাত্র ৪ রানে হেরে যায় বাংলাদেশ। তাছাড়া নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারানের পর গতকাল(সোমবার) নেপালকে ২১ রানে হারায় বাংলাদেশ। ব্যাটাররা চাহিদামতো অবদান না রাখতে পারলেও,বাংলাদেশর বোলাররা দারুনভাবে নজর কেরেছে।

বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: বিসিবি
গ্রুপ পর্বে ৬ পয়েন্ট নিয়ে ২ এ থেকে শেষ করেছে বাংলাদেশ। যার কারনে পড়েছে বাংলাদেশ সুপার এইটের গ্রুপ ১ এ। যেখানে রয়েছে ক্রিকেটীয় পরাশক্তি অস্ট্রেলিয়া ও ভারত। তাছাড়া আফগানিস্তান নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারে।
সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২১ জুন সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে পরদিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। এরপর ২৫ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ আফগানিস্তান।
»আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সর্বপ্রথম দল হিসেবে ১০০তম হাররের রেকর্ড বাংলাদেশ ক্রিকেট
সুপার এইটের গ্রুপ থেকে শীর্ষ ২ দল খেলবে সেমিফাইনাল। বাংলাদেশ কি পারবে,ব্যাটে-বলে জ্বলে উঠতে?
বাংলাদেশের সুপার এইটের সময়সূচিঃ
[wptb id=1297]