জার্মানির হয়ে ১ মিনিটও খেলার সুযোগ পায়নি টার স্টেগেন
Ad Banner

জার্মানির হয়ে ১ মিনিটও খেলার সুযোগ পায়নি টার স্টেগেন

  • প্রকাশিত হয়েছে: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৭৬ বার এই মুহূর্তে
জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন | ছবি: রয়টার্স
                       

ভুল প্রজন্মে জন্ম হয়েছে টার স্টেগেনের। বিশ্বের সেরাদের একজন গোরক্ষক হচ্ছেন জার্মানির ম্যানুয়েল নয়ার। তিনি তার ক্যারিয়ারে বিশ্বকাপ,চ্যাম্পিয়নস লিগের মতো বড় ট্রফিগুলো জিতেছেন। শুধু বাকি রয়ে গেছে ইউরো। তবে সবচেয়ে কপাল পোড়া যে এই নয়ারের জন্যই টার স্টেগেন।

জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন | ছবি: রয়টার্স


৩২ বছর বয়সী জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন জাতীয় দলের হয়ে এখনো কোনো বড় টুর্নামেন্টে এক মিনিটও খেলার সুযোগ পাননি। তার এই অধরা স্বপ্নের তালিকায় রয়েছে:

 

২০১৬ সালের ইউরো: ০ মিনিট

২০১৮ সালের বিশ্বকাপ: ০ মিনিট

২০২১ সালপর ইউরো: চোটের কারণে অংশগ্রহণ করতে পারেননি

২০২২ সালের বিশ্বকাপ: ০ মিনিট

 

ইউরো ২০২৪ এসে পড়েছে। কিন্তু জার্মানির প্রধান গোলরক্ষকের ভূমিকায় এখনো ম্যানুয়েল নয়্যার অটুট। ফলে টার স্টেগেনকে হয়তো আরও দুই বছর অপেক্ষা করতে হবে, ২০২৬ সাল পর্যন্ত। যখন নয়্যারের বয়স হবে ৪০। তখন হয়তো জাতীয় দলের হাল ধরার সুযোগ পাবেন এই প্রতিভাবান গোলরক্ষক।

আরও পড়ুন : কেভিন ডি ব্রুইনে: সৌদি লিগে যাওয়ার পথ উন্মুক্ত!

তিনি বার্সেলোনায় দুর্দান্ত তার সব দক্ষতাগুলো বার বার প্রদর্শন করেছেন। তবে সেরা নয়ারের ধারে কাছেও আসতে পারেননি। সবসময় রয়ে গেছেন আধারেই। আপনার কি মনে হয়,টার স্টেগেন কি শেষমেশ তার সপ্ন জাতীয় দলের হয়ে মূল ইভেন্টে খেলা পূরণ করতে পারবেন?

, ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে