
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ দল সংখ্যা চূড়ান্ত হয়ে গেল। বিপিএল ২০২৬ মৌসুমে থাকছেনা দক্ষিণাঞ্চলের হট ফেবারিট দলগুলো। সেখানে বাদের তালিকায় বরিশাল ও কুমিল্লার মত বড় ফ্রাইঞ্চাইজিগুলোও আছে। বিপিএল ২০২৬ নানা নাটকীয়তা ঘেরা।
বিপিএল ২০২৬ সময়সূচি প্রকাশ: কবে, কোথায়, কখন কার ম্যাচ 🔴🔥

বরিশাল,কুমিল্লা ও খুলনা বাদ বিপিএল ২০২৬ থেকে।
মঙ্গলবার (৪ই নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের। এইদিন বিপিএল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে,এইবারের আসরে অংশগ্রহণ করবে পাঁচটি দল।
গত আসরের যেখানে কিনা সাতটি দল নিয়ে বিপিএল আসর বসেছিল। তাই এবার দল কম নিয়ে রেকর্ড করল বিপিএল পরিচালকরা। বিপিএলের ইতিহাসে এইবারই সবচেয়ে কম দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে – ঢাকা,রংপুর,চট্টগ্রাম,রাজশাহী ও সিলেট।
আরও পড়ুনঃ
বিপিএল ২০২৬: নিলামের নতুন তারিখ ঘোষণা
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি, ম্যাচ লিস্ট ও ভেন্যু
চলতি মাসেই (১৭ই নভেম্বর) বিপিএল ২০২৬ ড্রাফট অনুষ্ঠিত হবে। বিপিএল ফাইনাল হবে আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের ১৬ই জানুয়ারী।
| দল | প্রতিষ্ঠান |
| রংপু্র | টগি স্পোর্টস |
| চট্টগ্রাম | ট্রায়াঙ্গেল সার্ভিসেস |
| ঢাকা | চ্যাম্পিয়ন স্পোর্টস |
| রাজশাহী | নাবিল গ্রুপ |
| সিলেট | ক্রিকেট উইথ সামি |
বরিশাল নেই কেন
কারন বরিশাল ফ্রাঞ্চাইজি সময় চেয়েছিল,বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল তা দেয়নি।
গন
ভাইয়া নোয়াখালী কে এবার খেলবে বিপিএল ২০২৬।রিপ্লাই প্লিজ
জি। এইটা প্রচ্ছদটি পড়ুনঃ https://bdsportsnow.com/bpl-noakhali-express-squad-soumya-hasan/