বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টেস্ট: অভিষেকে হাসান মুরাদ,স্ব‌স্তিতে বাংলাদেশ
Ad Banner

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টেস্ট: অভিষেকে হাসান মুরাদ,স্ব‌স্তিতে বাংলাদেশ

  • প্রকাশিত হয়েছে: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার এই মুহূর্তে
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, Bangladesh vs Ireland, Hasan Murad debut, Sylhet Test, Bangladesh Cricket, Ireland tour of Bangladesh, Test series 2025, ক্রিকেট খবর, বাংলাদেশ টেস্ট দল, Hasan Murad, BAN vs IRE Test, Sylhet Stadium, BD cricket news
বাংলাদেশ টেস্ট দল। ছবি- বিসিবি
                       

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্টে সিলেটে আজ মাঠে নেমেছিল দুইদল। এইদিন বাংলাদেশী বাহাতি স্পিনার হাসান মুরাদের অভিষেক হয়। প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে আইরিশরা।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, Bangladesh vs Ireland, Hasan Murad debut, Sylhet Test, Bangladesh Cricket, Ireland tour of Bangladesh, Test series 2025, ক্রিকেট খবর, বাংলাদেশ টেস্ট দল, Hasan Murad, BAN vs IRE Test, Sylhet Stadium, BD cricket news

বাংলাদেশ টেস্ট দল। ছবি- বিসিবি


আজ মঙ্গলবার (১১ই নভেম্বর) চা বাগানের দেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড। দিনের সেশনগুলোতে ছিল টাইগারদের ভরাডুবি।

সিলেট টেস্টের প্রথম দিনে শুরু থেকেই বাংলাদেশ বোলাররা ছিলেন ছন্দে। ম্যাচের প্রথম সেশনের প্রথম ওভারে এনডি বালবিরনিকে সাজঘরে পাঠান পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনের শুরুতেই হাফসেঞ্চুরি করা পল স্টারলিংকে ফিরিয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। দিনের শেষ সেশনে এসে তাইজুল ইসলামের ঘূর্ণিতে বোল্ড হন জর্ডান নেইল।

আরও পড়ুনঃ বিপিএল ২০২৬: নিলামের আগে ১০ দেশি ক্রিকেটার দলে

এদিকে সিরিজের এই প্রথম টেস্টে অভিষেক হয় বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিনেই তিনি মুগ্ধ করেছেন—২০ ওভার বল করে ৪৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ, যিনি একাই নিয়েছেন ৩ উইকেট। এছাড়া হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও নাহিদ রানা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন।

দিনের শুরুতে ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত আরও ৪ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করে তারা। দ্বিতীয় দিনে বাকি ২ উইকেট হাতে রেখে নিজেদের সংগ্রহ আরও বড় করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আইরিশরা।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরকার্ড :

১ম ইনিংস :

আয়ারল্যান্ড- ২৭০/৮ (৯০)
পল স্টারলিং ৬০(৭৬)
কারমাইকেল ৫৯(১২৯)

মেহেদী হাসান মিরাজ ২৩-৬-৫০-৩
হাসান মুরাদ ২০-৫-৪৫-২

, , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে