
ব্রাজিল-আর্জেন্টিনার নাম নিলেই সর্বপ্রথম মাথায় আসে ফুটবলের কথা। এই দুই ফুটবলীয় পরাশক্তি যারা কিনা লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব করে অর্জন করেছে আটটি ফুটবল বিশ্বকাপ। সেই জাতিই এখন নিয়মিত খেলছে ক্রিকেট খেলা। কিন্তু ব্রাজিল ক্রিকেটে পাত্তাই পাচ্ছেনা আর্জেন্টিনার ক্রিকেটারদের সামনে।
আর্জেন্টিনা-ব্রাজিল তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে বুয়েন্স আইরেসে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। শুক্রবার রাতে ব্রাজিলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ব্রাজিল ৮ উইকেটে ১০৯ রানের বেশি তুলতে পারেনি। জবাবে মাত্র ১৪.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে আর্জেন্টিনা।
এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নিজেদের আধিপত্য আরও মজবুত করল আর্জেন্টিনা। এখন পর্যন্ত দুই দলের তিনটি সরাসরি টি–টোয়েন্টি মুখোমুখিতে সবগুলোতেই জিতেছে তারা। ব্রাজিল এখনও আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয়ের জন্য অপেক্ষায়।
২০১৯ সালে আন্তর্জাতিক টি–টোয়েন্টি যাত্রা শুরু করার পর দুই দলই এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ খেলেছে। আর্জেন্টিনা ২৯ ম্যাচে জয় পেয়েছে ১৭টিতে। অপরদিকে ব্রাজিল ১৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র ৪টি।
আরও পড়ুনঃ
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ: দেখুন পুরো সময়সূচি ও ভেন্যু
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি, ম্যাচ লিস্ট ও ভেন্যু
পাঁচ ম্যাচের সিরিজের এটি ছিল প্রথম ম্যাচ, যেখানে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। তবে সিরিজে ফেরার সুযোগ এখনও রয়েছে ব্রাজিলের সামনে।
প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে ব্রাজিলকে শুরুটা এনে দেন দুই ওপেনার। লুইস মোরাইস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং ২ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন। সঙ্গী রেজাউল করিম করেন ১৭ রান। দলের বাকিরা কেউই দুই অঙ্কের স্কোর ছুঁতে পারেননি।
বল হাতে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত বোলিং করেন লুকাস রসি। তিনি ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। অগাস্টিন রিভেরো তুলে নেন ১৮ রানে ২ উইকেট।
রান তাড়া করতে নেমে আর্জেন্টিনাকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক পেদ্রো বেরন। ৭ চার ও ১ ছক্কার সাহায্যে ৪২ বলে ৫৩ রানের ঝকঝকে ফিফটি করেন তিনি। আলেজান্দ্রো ফার্গুসন যোগ করেন ২৩ রান এবং অ্যালান কির্সবম করেন ১৭ রান।
একই ভেন্যুতে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দু’দল দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হবে।