নিজের কোম্পানির ব্যাটেই সফল ইমরুল কায়েস
Ad Banner

নিজের কোম্পানির ব্যাটেই সফল ইমরুল কায়েস

মোঃফয়সাল হোসেন
  • প্রকাশিত হয়েছে: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৪ বার এই মুহূর্তে
নিজের কোম্পানির ব্যাট হাতে ইমরুল কায়েস। ছবিঃ ফেসবুক
                       

দেশের একমাত্র ক্রিকেট ব্যাট প্রস্তুতকারক কোম্পানির MKS এর স্বত্ত্বাধিকারী ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ । গত ১৯ জানুয়ারি ২০২৪ বিপিএল এর ১০ আসরে নিজ কোম্পানির ব্যাট দিয়ে মাঠে ঝড় তুললেন ইমরুল কায়েসচেয়েছিলেন। বিপিএল এর দশম আসরে প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস এর এই ওপেনার। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন নিজ কোম্পারির ব্যাট হাতে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার ইমরুল কায়েস। ছবিঃ ফেসবুক

বিপিএল এর নবম আসরে ইমরুল কায়েস কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হয়েই খেলেছিলেন।তবে,নবম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানস এর অধিনায়ক হিসাবে মাঠে নেমেছিলেন। যদিও তারা গত আসরে চ্যাম্পিয়ান হয়েছিলেন,কিন্তু ব্যাট হাতে একদমই ভালো করতে পারেননি । ১৬.৭৬ গড়ে মোটে রান ছিল ২১৮ রান। ১৪ ম্যাচের একটিতেও ছিল না পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ব্যর্থতার মোড়ানো সে আসরের পর এবার আর তাঁকে অধিনায়কত্বই দেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ানস এর অনেক বিদেশি প্লেয়ার এখনও দলের সাথে যোগ দেননি।বিদেশি প্লেয়ারদের ভিরে তাকে সাইড বেঞ্চে দেখলেও আবার হওয়ার কিছু ছিল না।

 

তবে বিপিএল ইতিহাসে অধিনায়ক হিসাবে অন্যতম সফল। দুর্দান্ত ঢাকার সঙ্গে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানের মাথায় সাজঘরে ফিরে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর অধিনায়ক লিটন কুমার দাশ। তারপর তাওহীদ হৃদয়কে সাথে নিয়ে ১০৭ রানের বড় একটি জুটি গড়েছিলেন।

 

সর্বশেষ ২০২২ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬২ বলে ৮১ রানের একটি ইনিংস উপহার দিলেও পরবর্তী ১৯ ম্যাচে একটিও ফিফটির দেখা পাননি। তবে, ২০২৪ বিপিএলে এসে নিজেদের প্রথম ম্যাচেই ফিফটি তুলে নেন। ৬ টি চার ও ২টি ছক্কা হাকিয়েছিলেন। দেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে এতদিন সর্বোচ্চ ৯৩ টি ছক্কার রেকর্ড ছিল তামিম ইকবালের,এই ২ টি ছক্কার মাধ্যমে তামিমকে ছুয়েছেন ইমরুল কায়েস । বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ ছক্কার রেকর্ড তামিম ও ইমরুলের।

 

বিপিএলে ভালো করলেও হয়তো জাতীয় দলে খেলার স্বাদ পাবেন না ইমরুল কায়েস। বিসিবি কেন জানি পুরাতন খেলোয়াড়দের জাতীয় দলে ফেরাতে চান না।তবে, জাতীয় দলে ফেরার আশা নিয়ে ইমরুল কায়েস ঘরোয়া লিগে খেলে যাচ্ছেন। আমরা আশাকরি তিনি আরও ভালো খেলা উপহার দিয়ে আবার জাতীয় দলে ফিরে আসবেন।
আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন।ধন্যবাদ সবাইকে।

,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে